২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে আ. লীগ নেতা খুন, আটক ১

মাদারীপুরে ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় একজনকে  আটক করেছে পুলিশ।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2016, 09:54 AM

Updated : 20 Aug 2022, 01:06 PM

মঙ্গলবার রাতে চরচন্দ্রা গ্রামের এই খুনের ঘটনায় একই গ্রামের রাজা মিয়াকে আটক করা হয় বলে জানান শিবচর থানার ওসি মো. জাকির হোসেন মোল্লা।

আটক রাজা মিয়া একই গ্রামের কালাই জমাদ্দারের ছেলে।

মঙ্গলবার ইফতারের পর গ্রামের রাস্তায় কুপিয়ে হত্যা করা হয় কাঁঠালবাড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ সদস্য মিঠু বেপারীকে (২৮)।

ওসি জাকির জানান, মিঠু চলতি বছর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্যপদ লাভ করেন।

“মঙ্গলবার সন্ধ্যায় চরচান্দা গ্রামে তাকে উপর্যুপরি কুপিয়ে আহত করার পর শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে রাজা মিয়াকে রাতেই গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে ওসি জানান।

পুরনো খবর:

মাদারীপুরে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা