২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে জমির বিরোধে ‘পিটিয়ে হত্যা’, আটক ১

মাদারীপুর সদর উপজেলায় জমির বিরোধ নিয়ে সালিশ বৈঠকের সময় ভাতিজাকে পিটিয়ে হত্যার অভিযোগে চাচাকে আটক করেছে পুলিশ।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2016, 11:15 AM

Updated : 20 Aug 2022, 01:05 PM

পশ্চিম রাস্তি গ্রামের সাদ্দাম বেপারী (৩২) শনিবার রাত ১১টার দিকে মারা যান বলে জানান সদর থানার ওসি জিয়াউল মোর্শেদ।

তিনি বলেন, সাদ্দামের সাথে তার চাচা খলিল বেপারীর জমি নিয়ে বিরোধ চলে আসছিল দীর্ঘদিন ধরে। এ নিয়ে শনিবার রাতে স্থানীয়রা শালিস বৈঠকে বসলে একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

“এ সময় খলিল ও তার ছেলে টিপু সাদ্দামকে পিটিয়ে আহত করে। গুরুতর আহত সাদ্দামকে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য খলিল বেপারীকে আটক করা হয়েছে বলে জানান ‍ওসি।