২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় শিশুকে ‘ধর্ষণের চেষ্টা’, যুবক আটক

ঢাকার সাভারে নয় বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে পুলিশে দিয়েছে জনতা।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2016, 02:51 PM

Updated : 20 Aug 2022, 01:04 PM

আশুলিয়ার জিরানীর টেঙ্গুরী এলাকায় শুক্রবার মধ্যরাতে এ ঘটনা ঘটে বলে আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির জানান।

আটক খন্দকার শামীম (২৮) কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পারগোয়ানা গ্রামের মৃত খন্দকার আমিনুর ইসলামের ছেলে। টেঙ্গুরী এলাকায় একটি কারখানার নিরাপত্তাকর্মী তিনি।  

ওসি মহসিনুল কাদির জানান, শিশুটির বাবা-মা কর্মস্থলে রাতের পালায় কাজ করছিলেন। ওই সুযোগে একা পেয়ে বাসায় ঢুকে শামীম কৌশলে তাকে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন।

“শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে শামীম দৌড়ে পালানোর চেষ্টা করেন। জনতা ধাওয়া করে স্থানীয় বাজারে তাকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পাদ করে।”

ওসি বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। শিশুটিকে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্ততি চলছে।