২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে শিক্ষিকাকে উত্ত্যক্তের দায়ে যুবক দণ্ডিত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক শিক্ষককে উত্ত্যক্তের দায়ে এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2016, 03:53 PM

Updated : 20 Aug 2022, 01:04 PM

বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিলাল হোসেনের ভ্রাম্যমাণ আদালত তাকে এ দণ্ড দেয়। 

দণ্ডিত হামীম শেখ (৩৮) কোটালীপাড়ার মান্দ্রা গ্রামের আজাহার শেখের ছেলে।

কোটালীপাড়া থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্কুলে যাতায়াতের পথে স্থানীয় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে উত্ত্যক্ত করতেন হামীম। বুধবার ওই শিক্ষিকা কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ বিষয়ে অভিযোগ করেন।

“সকালে স্কুলে যাওয়ার পথে ওই শিক্ষিকাকে উত্ত্যক্তের সময় হামীমকে হাতেনাতে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।”