বন্ধুর গুলিতে মাদ্রাসা ছাত্র নিহত
ময়মনসিংহ শহরের আকুয়া চৌরঙ্গী মোড় এলাকায় বন্ধুর গুলিতে এক মাদ্রাসা ছাত্র মারা গেছে; এ ঘটনায় পুলিশ একটি পিস্তল উদ্ধার করেছে।
সদ্য দাখিল পাস করা তৌহিদুল ইসলাম তরুকে বুধবার ইফতারের পর গুলি করা হয়।
কোতোয়ালি মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, চৌরঙ্গী মোড় এলাকার নাসির উদ্দিনের ছেলে সেফায়েত উল্লাহ নিজ বাড়িতে তার বন্ধুদের নিয়ে ইফতারির আয়োজন করেছিল।
“ইফতারের পর সেফায়েত হঠাৎ গুলি করলে তার বন্ধু তৌহিদুল ইসলাম তরু ঘটনাস্থলেই মারা যায়।”
তরু একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
ঘটনার পর পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি পিস্তল উদ্ধার করেছে বলে ওসি জানান। তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে ওসি কামরুল জানিয়েছেন।
