২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যশোর কারাগারের সামনে গুলিতে যুবক নিহত

জামিনে মুক্তি নিয়ে বের হওয়ার পরপরই যশোর কারাগারের সামনে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে কয়েকটি মামলার আসামি এক যুবককে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2016, 09:29 PM

Updated : 12 Apr 2022, 02:18 AM

নিহত হেমায়েত (২৮) সদর উপজেলার খোরাডাঙ্গা গ্রামের জিন্না কসাইয়ের ছেলে।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারাগারের সামনে মোটরসাইকেলে করে আসা দুই যুবক হেমায়েতকে লক্ষ্য করে গুলি চালায় বলে কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন জানান।

নিহত যুবককে স্থানীয় সন্ত্রাসী দল ‘হেমায়েত বাহিনীর’ প্রধান দাবি করে পুলিশ বলছে, তার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে ১৯টি মামলা রয়েছে।

ওসি ইলিয়াস বলেন, বোমা হামলার এক মামলায় জামিনে সন্ধ্যায় কারাগার থেকে বের হওয়ার কিছুক্ষণ পরই হামলার শিকার হন হেমায়েত।

“কারাগারের সামনে একটি চায়ের দোকানে চা পান করছিলেন তিনি। এ সময় মোটরসাইকেলে আসা দুই যুবক তাকে গুলি করে পালিয়ে যায়।”

পুলিশ হেমায়েতকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।