২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে পুকুর থেকে গ্রেনেড উদ্ধার

লালমনিরহাটে পুকুর থেকে একটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2016, 09:13 PM

Updated : 20 Aug 2022, 01:01 PM

সোমবার দুপুরে হাতীবান্ধা উপজেলার দক্ষিণ কাদমা গ্রামে গ্রেনেডটি পাওয়া যায় বলে লালমনিরহাটের পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, কয়েকদিন ধরে ইমদাদুল হকের বাড়ির পুকুর থেকে মেশিন দিয়ে বালু তোলা হচ্ছিল।

“দুপুরে বালু তোলার মেশিনের পাইপে গ্রেনেডটি আটকে গেলে এক শ্রমিক সেটি বের করে। পরে খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল গ্রেনেডটি থানায় নিয়ে যায়।”

জেলা গোয়েন্দা পুলিশের এএসআই হেলাল উদ্দিন জানান, গ্রেনেডটি বেশ পুরনো।

সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞদের দিয়ে গ্রেনেডটি পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ সুপার মোজাহিদুল।