যানজটপ্রবণ এলাকায় পাবলিক টয়লেট: সেতু মন্ত্রী
যানজটপ্রবণ এলাকায় পাবলিক টয়লেট নির্মাণ করা হবে বলে জানিয়েছেন সেতু ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার দুপুরে টঙ্গীর চেরেগআলী মার্কেট এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনে গিয়ে একথা জানান তিনি।
ঈদের প্রস্তুতি ভাল জানিয়ে সেতু মন্ত্রী বলেন, এবার দেশের কোথাও রাস্তার জন্য যানজট হবে না। ফোর লেনগুলোর অবস্থা এবার অনেক ভালো।
“জয়দেবপুর-এলেঙ্গা ফোর লেন নির্মাণ কাজের জন্য যানজট যাতে না হয়, তার জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করছি আগের যে কোনো সময়ের চেয়ে এবার ঈদে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক হবে।”
এছাড়া যানজটপ্রবণ এলাকায় পাবলিক টয়লেট নির্মাণ করা হবে, বলেন তিনি।
এ সময় সড়ক ও জনপথের ঢাকা বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সবুজ উদ্দন খান, গাজীপুরের পুলিশ সুপার হারুন-অর-রশিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
