২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ইউক্লিপটাস গাছ থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2016, 11:35 AM

Updated : 20 Aug 2022, 01:02 PM

নিহত বিজয় কুমার রায় (৩৭) নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ কাচারীপাড়া গ্রামের হরিকান্ত রায়ের ছেলে।

বীরগঞ্জ থানার এসআই উত্তম কুমার রায় জানান, সোমবার সকাল ৯টার দিকে সুজালপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের ভুট্টাক্ষেতের পাশে ইউক্লিপটাস গাছে গলায় ফাঁস দেওয়া লাশটি উদ্ধার করে পুলিশ।

“ফুলপ্যান্ট ও ফুলশার্ট পরা মৃতদেহের গলায় গামছা দিয়ে ফাঁস দেওয়া ছিল।”

ঘটনাস্থলে একটি ব্যাগে মোবাইল ফোন, জাতীয় পরিচয়পত্র ও শিক্ষাগত যোগ্যতার সনদসহ বেশ কিছু কাগজপত্র পাওয়া গেছে বলে এসআই জানান।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য দুলাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে কৃষিশ্রমিকরা ক্ষেতে কাজ করতে গিয়ে লাশ দেখে পুলিশকে খবর দেয়।