২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে মাথাবিহীন লাশ উদ্ধার

সিরাজগঞ্জ সদরে মাথাবিহীন একটি গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2016, 03:56 PM

Updated : 20 Aug 2022, 01:01 PM

রোববার দুপুরে সয়দাবাদ ইউনিয়নের জারিলা গ্রামে একটি ধইঞ্চা ক্ষেতে লাশটি পাওয়া যায় বলে সদর থানার এসআই রফিকুল ইসলাম জানান।

তিনি বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশটি উদ্ধার করেছে।

“আনুমানিক ৪০ বছর বয়সী ওই ব্যক্তির মাথাবিহীন দেহটিতে পচন ধরেছে। দেহ পাওয়ার পর এক/দেড়শ ফুট দুরে মাথার খুলিও পাওয়া যায়।”

তিনি বলেন, ধারণা করা হচ্ছে ৮/১০ দিন আগে হত্যার পর মাথা ও শরীর আলাদা স্থানে ফেলে রাখা হয়। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।