টেকনাফে সাংবাদিকদের উপর হামলার আরেক আসামি গ্রেপ্তার
কক্সবাজারের টেকনাফে সাংবাদিকদের উপর হামলা মামলার আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার নুরুল আবছার ওরফে খোকন (২৮) নাজির পাড়ার এজাহার মিয়ার ছেলে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী নুরুল হক ভূট্টোর ভাই তিনি।
খোকন ওই মামলার অভিযোগপত্রভুক্ত আসামি।এ নিয়ে মামলায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।
ওসি আব্দুল মজিদ বলেন, গত ১৩ মে নাজিরপাড়া এলাকায় ইয়াবা উদ্ধারের খবর সংগ্রহ করতে গেলে নুরুল হক ভূট্টোর নেতৃত্বে ইয়াবা ব্যবসায়ীরা ছয় সাংবাদিককে কুপিয়ে জখম করে। হামলাকারীরা সাংবাদিকদের ক্যামেরা, ল্যাপটপ ও গাড়ি ভাংচুর করে।
এ ঘটনায় আহত সাংবাদিক তৌফিকুল ইসলাম বাদী হয়ে টেকনাফ থানায় দ্রুত বিচার আইনে ১৯ জনের নামে মামলা করেন। ইতোমধ্যে মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে বলে জানান তিনি।
