জলাবদ্ধ পৌর শহর কুড়িগ্রাম
আষাঢ়ের শুরুতে প্রবল বর্ষণে কুড়িগ্রাম শহর হাঁটু পানিতে তলিয়ে গেছে।
সময়মতো পানি নিষ্কাষণ না হওয়ায় পৌর শহরের সোয়ালাখ বাসিন্দা চরম দুর্ভোগে পড়েছে।
জলাবদ্ধতার কারণে সরকারি কোয়ার্টারসহ বিভিন্ন বাসাবাড়িতে পানি ওঠায় অনেকে অন্যত্র আশ্রয় নিয়েছে।
বৃহস্পতিবার শহর ঘুরে দেখা গেছে সর্বত্র পানি আর পানি। পৌরবাসীর পাশাপাশি জেলা শহরে বিভিন্ন সেবা নিতে আসা হাজার হাজার মানুষ দুর্ভোগে পড়ে।
“এসব দেখভালের দায়িত্ব পৌর কর্তৃপক্ষের। পানি নিষ্কাশনের কোনো উদ্যোগ নেই। ড্রেনেজ সিস্টেমের অব্যবস্থাপনার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমি ব্যক্তিগতভাবে মেয়রকে ইনিশিয়েটিভ নিতে বলেছি।”
কুড়িগ্রাম পৌর মেয়র আব্দুল জলিল বলেন, দীর্ঘদিনের সৃষ্ট এ সমস্যা সমাধানে সময় লাগবে। পানি নিষ্কাশনের বিশেষ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এটি বাস্তবায়ন করতে এক থেকে দুই বছর সময় লাগবে।
তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী মেয়ররা পরিকল্পিতভাবে ড্রেনেজ সিস্টেম চালু না করায় এ ভোগান্তির সৃষ্টি হয়েছে।
