২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্যাংকলরি চাপায় মা-মেয়ে নিহত

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় একটি তেলবাহী ট্যাংকলরির চাপায় তিন মাসের শিশুসহ এক নারীর মৃত্যু হয়েছে। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2016, 06:52 PM

Updated : 20 Aug 2022, 12:59 PM

বুধবার বিকালে উপজেলার কাঁচপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি শরিফুল ইসলাম জানান।

নিহতরা হলেন রূপগঞ্জ উপজেলার দক্ষিণ রূপসী গ্রামের আব্দুল লতিফের স্ত্রী সুমা আক্তার (২২) ও তাদের তিন মাস বয়সী মেয়ে নুসরাত।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বলেন, বিকালে বন্দরের মদনপুরের বাবার বাড়ি থেকে মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলেন সুমা। পথে কাঁচপুর মোড়ে রাস্তা পারাপারে সময় একটি ট্যাংকলরির চালক নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে দাঁড়িয়ে থাকা মা-মেয়েকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

দুর্ঘটনার পুলিশ লরিটি আটক করলেও চালক পালিয়ে গেছে।

স্বজনদের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।