২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় ‘জেএমবিসহ’ গ্রেপ্তার ৩১

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানের ষষ্ঠ দিনে গাইবান্ধার বিভিন্ন স্থান থেকে সন্দেহভাজন এক জেএমবি সদস্যসহ ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2016, 04:48 PM

Updated : 20 Aug 2022, 12:59 PM

সদর থানার ওসি মেহেদী হাসান বলেন, জেএমবি সদস্য সন্দেহে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার মানিক হক্কানী (২২) ফারাজিপাড়া গ্রামের আজম হক্কানীর ছেলে।

মানিকের নামে গোবিন্দগঞ্জ থানায় সন্ত্রাস দমন ও নাশকতার মামলা রয়েছে বলে তিনি জানান।

এছাড়া মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহম্মেদ।

তিনি বলেন, আটককৃতদের মধ্যে নাশকতা মামলায় পলাশবাড়ী থানার বিএনপির এক কর্মী, সাদুল্লাপুর ও সুন্দরগঞ্জ থানায় জামায়াতের দুই কর্মী ছাড়াও বিভিন্ন নিয়মিত মামলার আসামিরা রয়েছে।