২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় সাত দিনে ৮২৬ মোটর যান মামলা

মামলার ভয়ে মাগুরা শহর অনেকটাই মোটরসাইকেল-শূন্য হয়ে পড়েছে। শুধু কাগজপত্র বা ড্রাইভিং লাইসেন্স না, হেলমেট ব্যবহার না করাসহ নানা কারণে মামলা হচ্ছে।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2016, 01:27 PM

Updated : 20 Aug 2022, 12:59 PM

পুলিশ সুপার এহসান উল্লাহ জানান, সম্প্রতি বিভিন্ন জেলায় ঘটে যাওয়া একাধিক হত্যাকাণ্ড ও সন্ত্রাসী ঘটনায় দুর্বৃত্তরা যানবাহন হিসেবে মোটরসাইকেল ব্যবহার করেছে।

“অপরাধ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করার সহজ যান মোটরসাইকেল। অপরাধ সংঘটনে সন্ত্রাসীরা অধিকাংশ সময় কাগজপত্রবিহীন মোটরসাইকেল ব্যবহার করে।”

এ কারণে এ বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে তিনি জানান।

অরিক্তি পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, গত বুধবার থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত সাত দিনে মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মোটরযান আইনে রেকর্ড সংখ্যক ৮২৬টি মামলা হয়েছে। আগে সারা বছর দুই-আড়াই শ মামলা হত।

“অব্যাহত অভিযানের ফলে বৈধ কাগজপত্র, লাইসেন্স ও হেলমেট ছাড়া এখন মানুষ মোটরসাইকেল নিয়ে রাস্তায় বের হচ্ছে না।”

এছাড়া গত সাত দিনে বৈধ কাগজপত্র না থাকায় ২৩টি মোটরসাইকেল আটক করা হয়েছে বলে তিনি জানান।