২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে দুই দুর্ঘটনায় নিহত ২

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2016, 04:49 PM

Updated : 20 Aug 2022, 12:57 PM

রোববার বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রিজ এবং বানিয়াগাতিতে এ দুই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কামারখন্দের চালা শাহবাজপুর গ্রামের বৎস্য হালদারের ছেলে পামোছা হালদার (২৬) ও কভার্ডভ্যান চালকের সহকারী সোহাগ (২৫)।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি রকিবুল ইসলাম বলেন, ভোরে ৮/১০ জন মাছ ব্যবসায়ী পিকআপ ভ্যানে মহিষলুটি মাছের আড়তে যাচ্ছিলেন।

“পথে বানিয়াগাতি এলাকায় অন্য যানবাহনকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের গাছে ধাক্কা দেয়।”

তিনি জানান, এতে পিকআপের চালকসহ ৯ জন আহত হন। সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করার পর মাছ ব্যবসায়ী পামোছা হালদারের মৃত্যু হয়।

ওসি আরও জানান, একই মহাসড়কের ঝাঐল এলাকায় ট্রাকের সঙ্গে সংষর্ষে এক কভার্ডভ্যানের চালকসহ তিন জন আহত হন।

আহতদের উদ্ধারের পর সদর হাসপাতালে ভর্তি করার পর কভার্ডভ্যান চালকের সহকারী সোহাগের মৃত্যু হয় বলে জানান তিনি।

দুর্ঘটনায় যানবাহন দুটি দুমড়ে-মুচড়ে গেছে। নিহতের লাশ হাসপাতাল মর্গে রয়েছে বলে পুলিশ জানিয়েছে।