২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে লেগুনা উল্টে নারীসহ নিহত ২

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা সেতুতে কভার্ড ভ্যানের ধাক্কায় লেগুনা উল্টে নারীসহ দুই জন নিহত হয়েছেন; আহত হয়েছেন নিহত নারীর স্বামী এক পুলিশ কনস্টেবল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2016, 10:29 PM

Updated : 20 Aug 2022, 12:56 PM

শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান গজারিয়া থানার ওসি হেদায়তুল ইসলাম ভূইয়া।

নিহতরা হলেন লেগুনার চালক শাহ নেওয়াজ (৫০) ও যাত্রী শিল্পী রাণী শীল (২৯)।  

আহত কনস্টেবল নেপাল চন্দ্র শীল নিহত শিল্পী রাণী শীলের স্বামী। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।  

ওসি হেদায়তুল ইসলাম ভূইয়া বলেন, দ্রুতগতির কুমিল্লাগামী একটি কভার্ড ভ্যান পেছন থেকে যাত্রীবাহী একটি লেগুনাকে ধাক্কা দেয়। এতে লেগুনাটি দুমড়েমুচড়ে উল্টে যায়।

“গুরুতর আহত অবস্থায় লেগুনার তিন যাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর দুজনের মৃত্যু হয়।”

কনস্টেবল নেপাল চন্দ্র শীল কুমিল্লার দাউদকান্দির নীল কমল নৌ-পুলিশ ফাঁড়িতে কর্মরত আছেন।  

লেগুনা ও কভার্ড ভ্যান আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।