হবিগঞ্জে নির্বাচন পরবর্তী সংঘর্ষে আহত ৫০
বুধবার সকালে শহতলীর গোপায়া ইউনিয়নের গোপায়া বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে হবিগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদীপ্ত রায় জানান।
আহতদের মধ্যে ৩০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে কারও পরিচয় জানা যায়নি।
“এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। খবরটি ছড়িয়ে পড়লে দুপক্ষের লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।”
সুদীপ্ত জানান, সংঘর্ষের সময় স্থানীয় ২০/২৫টি দোকানপাটে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে প্রায় শতাধিক রাউন্ড টিয়ারসেল ও রবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গত ৪ জুন এ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
