ছাগলে পাট খাওয়া নিয়ে সংঘর্ষে কৃষক নিহত
জামালপুরের বকশীগঞ্জে ছাগলে পাট ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ১০ জন।
মঙ্গলবার বিকালে উপজেলার বাট্রাজোড় উঠানুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান বকশীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান।
নিহত আব্দুল মাজেদ (৪০) গ্রামের বদিউজ্জামানের ছেলে।
ওসি বলেন, আব্দুল মাজেদের ছাগল একই এলাকার মিস্টার আলীর পাট ক্ষেত খায়। এ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে লাঠির আঘাতে আব্দুল মাজেদ গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
