সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪
সিরাজগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষে চারজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ জন।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কোনাবাড়ি কলেজ মোড় এলাকায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে সেতুর পশ্চিমপাড় থানার ওসি রকিবুল ইসলাম জানান।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।
ওসি রকিবুল বলেন, ঢাকা থেকে রাজশাহীগামী দেশ ট্রাভেলস পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মুরগির খাদ্য বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিন বাসযাত্রী ও হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়।
