লোহাগড়ায় আ. লীগ বিদ্রোহীর ভোট বর্জন
অনিয়ম ও ভোটারদের কেন্দ্রে যেতে বাধাদানের অভিযোগ তুলে নড়াইলের লোহাগড়ার কোটাকোল ইউনিয়নে আওয়ামী লীগের এক বিদ্রোহী প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
শনিবার ভোট শুরুর এক ঘণ্টার মধ্যে প্রার্থী খান জাহাঙ্গীর আলম সাংবাদিকদের একথা জানান।
বৃহস্পতিবার কোটাখালী ইউনিয়নের তেলকাড়া গ্রামে খান জাহাঙ্গীর আলমকে কুপিয়ে আহত করার অভিযোগ ওঠে আওয়ামী লীগ প্রার্থী হেমায়েত হোসেনের কর্মীদের বিরুদ্ধে।
এর জেরে আওয়ামী লীগের প্রার্থী হেমায়েত হোসেন ও বিদ্রোহী জাহাঙ্গীরের সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মো. সেলিম (৩০) নামে নৌকা প্রতীকের এক সমর্থক ঘটনাস্থলে নিহত হন।
এরপর ওই রাতেই জাহাঙ্গীর আলম ও তার চাচাত ভাই কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান খান শামীম রহমানের (ওছি খাঁন) বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
