২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে পরিবহন ধর্মঘট স্থগিত

দাবি মেনে নেওয়ার আশ্বাসে সিলেট জেলায় শনিবার থেকে ডাকা পরিবহন ধর্মঘট স্থগিত করেছে শ্রমিকরা।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2016, 10:36 PM

Updated : 12 Apr 2022, 02:11 AM

শুক্রবার রাতে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নেরসভাপতি সেলিম আহমদ ফলিক বলেন, জেলাপ্রশাসক তাদের দাবি পূরণের আশ্বাস দেওয়ায় তারা ধর্মঘট স্থগিত করেছেন।  

এর আগে বিকালে ধর্মঘট পালনের আহবান জানিয়ে সিলেটনগরীতে মাইকিং করা হয়।

জেলার বিভিন্ন সড়ক মেরামত, পুলিশিহয়রানি, শ্রমিক নির্যাতন বন্ধ,  সেতুতে বাড়ানো টোল কমানো,টার্মিনাল সংস্কারসহ ছয় দাবিতে শনিবার থেকেএ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল।