২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বালির নিচে চাপা পড়া শিশুর লাশ উদ্ধার 

গাজীপুর সিটি করপোরেশনের জরুন এলাকায় একদিন আগে ডোবায় বালির নিচে চাপা পড়া শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2016, 09:06 PM

Updated : 20 Aug 2022, 12:52 PM

বৃহস্পতিবার রাত ৮টার দিকে তার লাশ উদ্ধার করা হয় বলে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আক্তারুজ্জামান লিটন জানান।

বুধবার দুপুরে স্কুল থেকে ফিরে সহপাঠীদের সঙ্গে জরুন পূর্বপাড়া খেলতে গিয়ে ডোবায় শ্রীবাস (১০) পড়ে যায় বলে জানিয়েছে তার বাবা নিরঞ্জন দাস।

ডোবাটি বালি দিয়ে ভরাট করা হচ্ছিল বলে জানান তিনি।   

আক্তারুজ্জামান বলেন, “বৃহস্পতিবার সকাল থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা শ্রীবাস চন্দ্র দাসকে ওই ডোবায় খুঁজতে শুরু করে। রাতে ডোবার প্রায় ১৫ ফিট ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়।”

পুরনো খবর:

ড্রেজারের বালির নিচে শিশু চাপা পড়ার খবর