২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

কক্সবাজার সদরে যাত্রবাহী বাস ও অটোরিকশা সংঘর্ষে এক আইনজীবীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত তিন জন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2016, 11:02 AM

Updated : 20 Aug 2022, 12:52 PM

বৃহস্পতিবার উপজেলার লিংকরোডের ছমুদা ব্রিজ এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে বলে জানান সদর থানার ওসি মো. আসলাম হোসেন।

নিহতরা হলেন কক্সবাজার আদালতের আইনজীবী ও রামুর কলঘর এলাকার বাসিন্দা হুমায়ুন আজাদ (৩৫), রামু সদরের হাবিবুর রহমানের ছেলে তৌহিদুল ইসলাম (৪১) এবং কাউয়ারখোপ ইউনিয়নের মনিরঝিল এলাকার আক্তার হোসেনের ছেলে মুফিজুর রহমান (৩২)।

আহতদের মধ্যে দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি আসলাম বলেন, সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়।