২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় বিএনপির ৩২৮ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় পুলিশের উপর হামলার অভিযোগে বিএনপির ৩২৭ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2016, 04:11 PM

Updated : 20 Aug 2022, 12:51 PM

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দুয়া উপজেলা কমিটির সভাপতি রফিকুল ইসলাম হিলালীকে প্রধান আসামি করে এসআই খায়ের মঙ্গলবার কেন্দুয়া থানায় মামলাটি করেন।

ওসি অভিরঞ্জন দেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলায় সরকারি কাজে বাধা দেওয়া, পুলিশের উপর হামলা ও মারধর করার অভিযোগে ৭৭ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ২৫০ জনকে আসামি করা হয়েছে।

সোমবার ঘটনার সময় আটক ১০ নেতা-কর্মীকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান তিনি।

জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার জেলা কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করার উদ্যোগ নেয় বিএনপির নেতা-কর্মীরা।

ওসি দাবি করেন, বিএনপির নেতা-কর্মীরা লাঠিসোটা নিয়ে মিছিল করার উদ্যোগ নেওয়ায় পুলিশ তাদের বাধা দেয়।

“এ সময় তারা পুলিশের উপর হামলা চালায়। এতে তিন এসআইসহ সাত পুলিশ আহত হয়।”

ঘটনার পর পুলিশ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সঞ্জুর রহমান ও জেলা বিএনপির সাবেক সদস্য মাহমুদুর রহমানসহ ১০ জনকে আটক করে।

পুরনো খবর:

নেত্রকোণায় পুলিশের উপর হামলার অভিযোগে আটক ১০