২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় পুলিশের উপর হামলার অভিযোগে আটক ১০

নেত্রকোণার কেন্দুয়ায় পুলিশের উপর হামলার অভিযোগে বিএনপির ১০ নেতা-কর্মীকে আটক করা হয়েছে।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2016, 09:46 PM

Updated : 20 Aug 2022, 12:50 PM

সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলা শহরের বিএনপি কার্যালয়ের সামনে থেকে আটক করা হয়ে বলে কেন্দুয়া থানার ওসি অভি রঞ্জন দেব।

আটকদের মধ্যে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সঞ্জুর রহমান, জেলা বিএনপির সাবেক সদস্য মাহমুদুর রহমানের নাম জানা গেছে।

ওসি অভি রঞ্জন বলেন, জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কার্যালয়ের সামনে বিএনপির নেতা-কর্মীরা জড়ো হন। এক পর্যায়ে তারা লাঠিসোটা নিয়ে মিছিল বের করার চেষ্টা করেন।

“এ সময় পুলিশ তাদের বাধা দিলে বিএনপির নেতা-কর্মীরা পুলিশের উপর হামলা চালায় এতে তিন এসআইসহ সাত পুলিশ আহত হয়।”

পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে লাঠিপেটা করে মিছিল ছত্রভঙ্গ এবং  ১০ নেতা-কর্মীকে আটক করে বলে জানান তিনি।

হামলায় আহত কেন্দুয়া থানার এসআই কাদের, সানোয়ার, খায়ের, এএসআই উত্তম, কনস্টেবল রাফি উদ্দিন, মোজাম্মেল ও কবীরকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।