২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংকের সিঁড়িতে ছিনতাই: গ্রেপ্তার হয়নি কেউ

ঝিনাইদহ শহরের পূবালী ব্যাংকের সিঁড়িতে এক ফিলিং স্টেশন ম্যানেজারকে গুলি করে টাকা ছিনতাইয়ের একদিন পেরিয়ে গেলেও জড়িতদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।  

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2016, 07:14 PM

Updated : 20 Aug 2022, 12:50 PM

ঝিনাইদহ পুলিশ সুপার মো আলতাফ হোসেন জানান, সোমবার পর্যন্ত শহরের পূবালী ব্যাংকের সিঁড়ি থেকে ছিনতাই হওয়া ১০ লাখ আট হাজার টাকা উদ্ধার এবং ওই ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

“তবে ব্যাংকগুলোর আশেপাশে টহল বাড়ানোর পাশাপাশি সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হয়েছে।”

এছাড়া ব্যাংকগুলোর নিজস্ব সিসিটিভি ক্যামেরার আওতা বাড়াতেও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

তবে ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, রোববার রাতে এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে শহরের পাগলাকানই এলাকা থেকে তুহিন নামে এক যুবককে থানায় এনে জিজ্ঞাসাবাদ হচ্ছে।

রোববার সকালে রেজাউল ফিলিং স্টেশনের ম্যানেজার হাসানুল ফারুখ টাকা জমা দিতে শহরের পূবালী ব্যাংকের সিঁড়ি দিয়ে দোতালায় ওঠার সময় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তার মাথায় গুলি করে ১০ লাখ আট হাজার টাকাসট ব্যাগ নিয়ে পালিয়ে যায়।  

ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রেজাউল।

পুরনো খবর:

ব্যাংকের সিঁড়িতে গুলি করে ছিনতাইয়ের অভিযোগ