ফরিদপুরে কিশোরকে গলাকেটে হত্যা
ফরিদপুরের মধুখালীতে এক কিশোরকে গলা কেটে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার মেগচামী ইউনিয়নের যাদবপুর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানান মধুখালী থানার পরিদর্শক (তদন্ত) মো. গোলাম নবী জানান।
নিহত রতন সেখ (১৪) রাজবাড়ীর দূর্গাপুর গ্রামের মানিক সেখের ছেলে। যাদবপুর গ্রামে ভ্যান চালাতো সে।
ওসি বলেন, দুপুরে স্থানীয়দের কাছে খবর পেয়ে যাদবপুর গ্রামের রাস্তার পাশ থেকে রতনের লাশ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
