২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাউলভক্ত চিকিৎসক খুন ও বিস্ফোরণে মামলা, আসামি অজ্ঞাত পরিচয়

কুষ্টিয়া সদর উপজেলায় বাউলভক্ত হোমিওপ্যাথ চিকিৎসক মীর সানোয়ার হোসেনকে  খুন ও বিস্ফোরণে কিশোর নাঈম হোসেন নয়ন নিহতের ঘটনায় মামলা হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2016, 05:51 PM

Updated : 11 Oct 2022, 08:16 PM

পুরনো খবর:

কুষ্টিয়ায় বোমা বিস্ফোরণে কিশোরের মৃত্যুর ঘটনায় মামলা

শনিবার ওই চিকিৎসকের ভাই ও শুক্রবার রাতে পুলিশ বাদী হয়ে মামলা দুটি করে বলে জানান কুষ্টিয়া মডেল থানার ওসি শাহাবুদ্দিন চৌধুরী।

ওসি বলেন, শনিবার বিকালে ওই চিকিৎসকের দাফনের পর তার ভাই আনিসুর রহমান বাদী হয়ে অজ্ঞাত পরিচয়ের তিন ব্যক্তিকে আসামি করে মামলাটি করেন।

“আর কবুরহাটে বোমা বিস্ফোরণে স্কুলছাত্র মৃত্যুর ঘটনায় শুক্রবার রাতে কুষ্টিয়া মডেল থানার এসআই তারেক বিস্ফোরণ আইনে মামলাটি করেন। মামলায় অজ্ঞাতপরিচয় ৩-৪ জনকে আসামি করা হয়েছে “

দুই মামলায় এখনও কাউকে আটক করতে করা যায়নি বলে জানান তিনি।

শুক্রবার সকালে কবুরহাট বাজারে বোমার বিস্ফোরণে নাঈম হোসেন (১৫) নিহত ও তার সঙ্গে থাকা হাফিজুর রহমান (১৫) আহত হয়। হাফিজকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তারা ক্রিকেট খেলতে গিয়ে কুড়িয়ে পাওয়া বোমার শিকার হয় বলে স্থানীয়দের কাছে শোনা গেলেও পুলিশ বলছে, নাঈম নিজেই ওই বোমা বহন করছিল।

Image
নিহত হোমিওপ্যাথ চিকিৎসক মীর সানোয়ার রহমান

নিহত হোমিওপ্যাথ চিকিৎসক মীর সানোয়ার রহমান

এর কয়েক ঘণ্টা আগে বটতৈলে হোমিওপ্যাথ চিকিৎসক মীর সানোয়ার রহমান ও তার বন্ধু ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাইফুজ্জামানকে কোপায় মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি। এতে সানোয়ার ঘটনাস্থলেই মারা যান।

আহত সাইফুজ্জামানকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সানোয়ার বাউল মতের অনুসারী ছিলেন। তার সঙ্গে সাইফুজ্জামানও প্রায়ই বাউল গানের বিভিন্ন অনুষ্ঠানে যেতেন বলে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মঞ্জুর রহমান জানান।

ইসলামিক স্টেট (আইএস) সানোয়ার হত্যার দায় স্বীকার করেছে বলে খবর দিয়েছে জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী ওয়েবসাইট সাইট ইন্টেলিজেন্স গ্রুপ।