২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কালিয়াকৈরে প্রতিবন্ধী কিশোরী ধর্ষিত, গ্রেপ্তার ১

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক বাকপ্রতিবন্ধী কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2016, 05:20 PM

Updated : 20 Aug 2022, 12:46 PM

শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক আব্দুল মজিদ বকুল।

গ্রেপ্তার আব্দুল হালিম ওরফে হেইলা (৫৫) উপজেলার ভাল্লুকবের এলাকার মৃত কয়েদ আলী ওরফে দুইখ্যার ছেলে।

পরিবারের বরাত দিয়ে এসআই আব্দুল মজিদ বলেন, শুক্রবার দুপুরে মেয়েটি গজারি বনে লাকড়ি কুড়াতে গেলে একই এলাকার আব্দুল হালিম তাকে ধর্ষণ করে।

“লাকড়ি কুড়াতে আসা অন্য লোকজন বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করলে হালিম পালিয়ে যায়।”

খবর পেয়ে পুলিশ ওই রাতেই শিশুকে উদ্ধার করে চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় মেয়েটির ভাই বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি ধর্ষণ মামলা করেছেন বলে জানান এসআই।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক আব্দুস সালাম সরকার বলেন, রোববার ওই কিশোরীর স্বাস্থ্য পরীক্ষা করা হবে।