রেজাউল হত্যা: গ্রেপ্তার জেএমবি সদস্যের দায় স্বীকার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যার দায় স্বীকার করে জেএমবির এক সদস্য জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার বিকালে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জেএমবি সদস্য মাসকাওয়াত হাসান সাকিব ওরফে আব্দুল্লাহ স্বীকারোক্তিমূলক এ জবানবন্দি দেন বলে জানিয়েছেন পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন।
তিনি বলেন, রোববার রাতে বগুড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলায়।”
এ বিষয়ে মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
নিহত রেজাউল করিম সিদ্দিকী
গত ২৩ এপ্রিল নগরীর শালবাগান এলাকায় নিজ বাসা থেকে ৫০ গজ দূরে অধ্যাপক রেজাউল করিমকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় এক শিবির নেতাসহ এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
