২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নলকূপের গর্তে স্কুলছাত্র নিহত: ভবন মালিক গ্রেপ্তার

গাজীপুরের শুকুন্দিরবাগ এলাকায় গভীর নলকূপের গর্তে পড়ে স্কুলছাত্র নিহত হওয়ার ঘটনায় স্কুল ভবনের মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2016, 01:17 AM

Updated : 11 Oct 2022, 08:14 PM

পুরনো খবর:

স্কুলের গভীর নলকূপের গর্তে পড়ে শিশু শিক্ষার্থীর মৃত্যু

শনিবার সকালে ওই এলাকার হায়দরাবাদ আইডিয়াল কিন্ডার গার্টেন স্কুল অ্যান্ড কলেজের নলকূপের গর্তে পড়ে রুহানুর রহমান (৭) নামে এক শিক্ষার্থী নিহত ও তার সহপাঠী সানি আহমেদ (৭) আহত হয়।

জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহত রুমানুরের বাবা মো. বিল্লাল হোসেন শনিবার বিকালে মামলা করেছেন।

“মামলায় হাবিবুর রহমান নামে একজন ও স্কুল ভবনের মালিক আবুল হাসেমকে আসামি করা হলে আবুল হাসেমকে গ্রেপ্তার করা হয়।”

হাবিবুরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে ওসি জানান।