২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলের গভীর নলকূপের গর্তে পড়ে শিশু শিক্ষার্থীর মৃত্যু

গাজীপুর সিটি করপোরেশনের সুকুন্দিরবাগ এলাকায় একটি স্কুলের পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে স্কুলের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও একজন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2016, 12:00 PM

Updated : 11 Oct 2022, 08:14 PM

শনিবার সকালে ওই এলাকার হায়দ্রাবাদ আইডিয়াল কিন্ডার গার্টেন স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে বলে জানান টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সেলিম মিয়া জানান।

Image
আহত সানি আহমেদ

আহত সানি আহমেদ

নিহত রুহানুর রহমান (৭) টঙ্গীর বনমালা এলাকার বিল্লাল হোসেনের ছেলে। ওই স্কুলের নার্সারির ছাত্র ছিল সে।

আহত হয়েছে তার সহপাঠী সানি আহমেদ (৭)। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ওই স্কুলের শিক্ষক রুবেল শেখ বলেন, স্কুলের নবনির্মিত ভবনের সামনে সাত/ আট মাস আগে একটি গভীর নলকূপ বসানো হয়। কিন্তু পানি না ওঠায় তা তুলে গর্ত বালি দিয়ে ভরাট করে ফেলা হয়।

“শনিবার সকালে পরীক্ষা দিয়ে বের হয়ে ভবনের সামনে খেলছিল শিশু দুটি। এ সময় ভেতরে পড়ে যায় তারা।”

Image
রোহানুর রহমান

রোহানুর রহমান

ফায়ার সার্ভিস কর্মকর্তা সেলিম মিয়া বলেন, ১০/১২ ফুট গর্তের ভেতরে আগে রুহানুর পড়ে তার উপর পরে সানি। ফায়ার সার্ভিস কর্মীরা যাওয়ার আগেই স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।