২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে বাবা-ছেলে নিহত

ঢাকার কেরাণীগঞ্জে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হওয়ার খবর দিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2016, 01:18 AM

Updated : 20 Aug 2022, 12:41 PM

মঙ্গলবার রাতে মো. শিমুল (৩৮) ও তার ছেলে মো. মার্সি (৪) মারা যায় বলে কেরাণীগঞ্জ মডেল থানার এসআই মো. কাজী শরিফুল ইসলাম জানান।

শিমুল আঁটিবাজার জয়নগর এলাকার বাসিন্দা।

এসআই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার বিকালে শিমুল তার ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন।

“এ সময় বাংলানগর মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে তারা দুজনই গুরুতর আহত হয়।”

তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মৃত্যু হয় বলে এসআই জানান।

পুলিশ অটোরিকশার চালক মো. হানিফকে (১৮) আটক করেছে বলেও তিনি জানান।