২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চার মাস স্থগিত আশুগঞ্জ ইউপি নির্বাচন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন চার মাসের জন্য স্থগিতের আদেশ দিয়েছে আদালত।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2016, 09:47 PM

Updated : 20 Aug 2022, 12:40 PM

আশুগঞ্জ পৌরসভার বাসিন্দা মো. আবুল কালাম আজাদের আবেদনের পরিপ্রেক্ষিতে হাই কোর্টের বিচারপতি তারিক উল হাকিম ও মো. ফারুকের বেঞ্চ সোমবার শুনানি শেষে এ আদেশ দেয়।

আবেদনকারীর আইনজীবী মো. মোসাব্বির হাসান ভুঁইয়া বলেন, নির্বাচনের গেজেট প্রকাশের দিন ২৮ এপ্রিল থেকে চার মাসের জন্য নির্বাচন স্থগিতের আদেশ দিয়েছে আদালত।

আইনজীবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রস্তাবিত আশুগঞ্জ পৌরসভার সীমানা সংক্রান্ত বিরোধের কারণে এই আবেদন করা হয়।

“তবে এই সময়ের মধ্যে সীমানা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির বিষয়ে আদালত কোনো দিকনির্দেশনা দেয়নি।”

মঙ্গলবার জেলা নির্বাচন কর্মকর্তা আলাউদ্দিন আল মামুন বলেন, “বিষয়টি মৌখিকভাবে শুনেছি। আদালতের আদেশ এখনও আমাদের হাতে পৌঁছায়নি।”

আদেশের কপি হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।