গ্যাসের আগুনে শিশু নিহত
ব্রাহ্মণবাড়িয়া শহরে রান্নাঘরে গ্যাসের পাইপে আগুন লেগে এক শিশু মারা গেছে।
সোমবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনায় আশামনি (৩) মারা যায় বলে সদর মডেল থানার ওসি মঈনুর রহমান জানান।
আশা পৌরশহরের পশ্চিম পাইকপাড়া এলাকার হোসেন মিয়ার মেয়ে।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হোসেন মিয়ার বাড়িতে রান্না করার সময় হঠাৎ চুলার সংযোগ পাইপে আগুন ধরে যায়।
এ সময় সেখানে থাকা শিশু আশা দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় বলে তিনি জানান।
