ফরিদপুরে কবর থেকে কঙ্কাল চুরি
ফরিদপুর সদর উপজেলায় একটি কবরস্থান থেকে কঙ্কাল চুরি হয়েছে।
রোববার রাতে উপজেলার কানাইপুর ইউনিয়নের ফুসরা গ্রামের ফুসরা কবরস্থানের পাঁচটি কবর থেকে কঙ্কাল চুরির এ ঘটনা ঘটে বলে জানান ওই ইউপির চেয়ারম্যান ফকির মো. বেলায়েত হোসেন।
চার মাস আগেও এ কবরস্থান থেকে ছয়টি কঙ্কাল চুরি হয়েছিল বলে জানান ইউপি চেয়ারম্যান।
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি নিজানউদ্দিন বলেন, “কঙ্কাল চুরির খবর পেয়েছি। তবে এই ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ করেননি।”
