২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে এটিএম বুথের নিরাপত্তাকর্মী হত্যায় মামলা, গ্রেপ্তার ২

রংপুর নগরীতে একটি ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2016, 01:18 PM

Updated : 12 Apr 2022, 02:01 AM

সুমন ও জনি নামে গ্রেপ্তার দুজন তালিকাভুক্ত ছিনতাইকারী। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।

কোতোয়ালি থানার ওসি এবি এম জাহিদুল ইসলাম জানান, রোববার রাতে নগরীর আলমনগর খেরবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।

রোববার রাতে কাজ শেষে সাইকেলে করে বাড়ি ফেরার পথে পূবালী ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তাকর্মী অতুল চন্দ্রকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ওসি জাহিদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতেই নিহতের ছেলে তপন চন্দ্র কারো নাম উল্লেখ না একটি হত্যা মামলা দায়ের করেন।ওই মামলায় সুমন ও জনিকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

“এই দুজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় ১০-১২টি ছিনতাইয়ের মামলা রয়েছে।”

ময়নাতদন্তের জন্য নিহতের লাশ হাসপাতালের মর্গে রয়েছে বলে জানান তিনি।

পুরনো খবর:

রংপুরে এটিএম বুথের নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যা