২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে এটিএম বুথের নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যা

রংপুর মহানগরে এটিএম বুথের এক নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2016, 11:09 PM

Updated : 12 Apr 2022, 02:00 AM

নিহত অতুল চন্দ্র (৫০) নগরীর খটখটি এলাকার বাসিন্দা; পূবালী ব্যাংকের এটিএম বুথের দায়িত্বে ছিলেন।

রোববার রাত সোয়া ১০টার দিকে লালবাগ এলাকায় তার উপর হামলার এই ঘটনা ঘটে বলে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম জানিয়েছেন।

তিনি বলেন, “অতুল সাইকেলে করে বাড়ি ফেরার পথে লালবাগে কৃষি খামারের পাশে একদল দুর্বৃত্ত তাকে আটকালে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়।

“এক পর্যায়ে দুর্বৃত্তরা অতুলের দুই হাত ও বুকে এলোপাতাড়ি কোপায়। তার চিৎকারে লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।”

তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।