২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালের প্রভাব নেই নিজামীর জন্মস্থান পাবনায়

যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মতিউর রহমান নিজামীর রিভিউ আবেদন খারিজ হওয়ার পর তার দল জামায়াতে ইসলামীর ডাকা হরতালের প্রভাব নেই জামায়াত এ নেতার জন্মস্থান পাবনায়।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2016, 12:56 PM

Updated : 11 Oct 2022, 08:12 PM

সকালের দিকে দোকান-পাট বন্ধ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খুলতে শুরু করে। স্বাভাবিক হয় যান চলাচলও। 

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্দিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ১২ টা পর্যন্ত কোনো গণ্ডগোলের খবর পাননি তারা। রাস্তায় মিছিল মিটিং বা পিকেটিংও নেই।

তিনি বলেন, নিজামীর জন্মস্থান সাথিয়াতে জামায়াত-শিবির কর্মীরা একটি মিছিল বের করার চেষ্টা করে । তবে পুলিশে দেখে তারা পালিয়ে যায়।

“এছাড়া ওই এলাকার দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান স্বাভাবিক ভাবেই চলছে।”

যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে জেলার বিভিন্ন এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানে রয়েছে বলে পুলিশ কর্মকর্তা সিদ্দিকুর।

গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ নিজামীর রিভিউ খারিজ মৃত্যুদণ্ড বহালের আদেশ দিলে এর প্রতিবাদে তিন দিনের কর্মসূচী ঘোষণা করে জামায়াতে ইসলামী।