২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরের ঝিকরগাছায় আ. লীগ ৭ বিএনপি ১  

যশোরের ঝিকরগাছা উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে সাতটি আওয়ামী লীগ ও দুটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান পদে বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2016, 07:42 AM

Updated : 20 Aug 2022, 12:39 PM

তবে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থী একটি করে ইউনিয়নে বিজয়ী হয়েছেন।

রোববার উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

বিজয়ী চেয়ারম্যানরা হলেন- বাঁকড়া ইউনিয়নে নেছার উদ্দিন (আ.লীগ), হাজিরবাগ ইউনিয়নে রহমান মিন্টু (আ.লীগ), নির্বাসখোলায় নজরুল ইসলাম (আ.লীগ), নাভারনে শাহজাহান আলী (আ.লীগ), মাগুরা ইউনিয়নে আব্দুর রাজ্জাক (আ.লীগ),ঝিকরগাছা ইউনিয়নে আমির হোসেন (আ.লীগ), পানিসারা ইউনিয়নে নওশের আলী (আ.লীগ), শিমুলিয়ায় শফিউদ্দিন (আ.লীগ বিদ্রোহী), গঙ্গানন্দপুরে বদরউদ্দিন বেল্টু (আ.লীগ বিদ্রোহী), গদখালি ইউনিয়নে মিজানুর রহমান (বিএনপি) ও শংকরপুরে নিছার উদ্দিন (স্বতন্ত্র) ।