২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে কেন্দ্র দখলের চেষ্টা, এসআই গুলিবিদ্ধ

ফেনী সদরে কেন্দ্র দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে পুলিশের এক উপ পরিদর্শক গুলিবিদ্ধ হয়েছেন।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2016, 01:11 PM

Updated : 20 Aug 2022, 12:39 PM

শনিবার দুপুরে উপজেলার অলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে ফেনী মডেল থানার ওসি মাহাবুব মোর্শেদ জানান।

গুলিবিদ্ধ উপ-পরিদর্শক (এসআই)  মো.ইয়সিনকে ফেনী সদর হাসপাতলে ভর্তি করা হয়েছে।

ওসি মাহাবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে কেন্দ্র দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আনোয়ার আহমেদ মুন্সি ও বিএনপির জাকির হোসেন জসিমের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে।   

“এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে গেলে এসআই ইয়াসিন গুলিবিদ্ধ হন।” 

পরে স্থানীয়দের সহায়তায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।