রাবির গ্রীষ্মকালীন ছুটি শনিবার শুরু
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন ছুটি শুরু হচ্ছে শনিবার।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক মো. মশিহুর রহমান এ কথা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে ৭ মে থেকে ২৬ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে ২১ মে থেকে ২৬ মে পর্যন্ত।
২৭ তারিখ শুক্রবার হওয়ায় ২৮ মে ক্লাস-পরীক্ষা শুরু হবে বলে জানান তিনি।
এ বিষয়ে তাপসী রাবেয়া হলের প্রাধ্যক্ষ শিউলী শামিম শান্তা বলেন, আগামীকাল থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে হলগুলো বন্ধের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত
