২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কসবার এক ইউনিয়নের নির্বাচন স্থগিত

মেয়াদপূর্ণ না হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার কসবার কুটি ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করেছে হাই কোর্ট।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2016, 06:59 PM

Updated : 20 Aug 2022, 12:37 PM

আদালতের আদেশ পেয়ে মঙ্গলবার রাতে রিটার্নিং কর্মকর্তা রওশন আরা গণ বিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচন কার্যক্রম স্থগিত ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ মে ইউনিয়নটিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

উপজেলা নির্বাচন কর্মকর্তা সৌমেন বিশ্বাস ছন্দ বলেন, মেয়াদ পূর্ণ না হওয়ায় নির্বাচনের উপর স্থগিতাদেশ চেয়ে কুটি ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম জিতু একটি রিট পিটিশন করেন। হাই কোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি কাজী মো. ইজহারুল হক আখন্দের বেঞ্চ সোমবার শুনানি শেষে নির্বাচন ছয় সপ্তাহের জন্য স্থগিত করেন।

তবে উপজেলার বাকি ৯ ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ২৮ মে অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।