২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে সাজাভোগের পর ফিরল ৬ শিশু-কিশোর

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে বিভিন্ন মেয়াদে সাজা খাটার পর ছয় বাংলাদেশি শিশু-কিশোরকে ফেরত পাঠানো হয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2016, 09:43 PM

Updated : 20 Aug 2022, 12:35 PM

সোমবার দুপুরে হিলি সীমান্তের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ১০ থেকে ১৫ বছর বয়সী এই শিশু-কিশোরদের ফেরত পাঠানো হয়।

দিনাজপুর, ঠাকুরগাঁও, মাদারীপুর ও শরীয়তপুর জেলার বিভিন্ন উপজেলায় তাদের বাড়ি।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি রফিকুজ্জামান জানান, ভারতের হিলি অভিবাসন কেন্দ্রের ওসি নাজির হোসেন ওই ছয় শিশু-কিশোরকে তাদের কাছে হস্তান্তর করে।

এ সময় সেখানে বিজিবি হিলি চেকপোস্ট কমান্ডার হাবিলদার আবু হানিফ ও বিএসএফের হিলি ক্যাম্প কমান্ডার এসকে রাথোড, জাস্টিস এন্ড কেয়ারের বাংলাদেশ প্রতিনিধি আতিক হাসান উপস্থিত ছিলেন।

ভারতের বালুরঘাট শোভায়ন হোমের কো-অর্ডিনেটর সুরুজ দাসের বরাত দিয়ে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি রফিকুজ্জামান জানান, ওই শিশু-কিশোর বিভিন্ন সময়ে ভারতে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে গিয়ে বিএসএফ ও পুলিশের হাতে আটক হয়।

“পরে আদালতের মাধ্যমে তাদের বালুরঘাট ‘শোভায়োন হোম’ শিশু শোধনাগারে পাঠানো হয়। ওখানে তারা ১০ মাস থেকে ১৬ মাস মেয়াদে আটক ছিল।

“হিলি ইমিগ্রেশন ওসি রফিকুজ্জামান জানান, এসব শিশু-কিশোরকে তাদের অভিবাবকদের কাছে হস্তান্তর হয়েছে।”