২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমিন বাজারে ঢাকা ব্যাংকে আগুন

সাভারের আমিন বাজারে ঢাকা ব্যাংকের একটি শাখায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2016, 01:19 AM

Updated : 20 Aug 2022, 12:35 PM

শনিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে সাভার মডেল থানার এসআই মো. সালাহউদ্দিন জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমিন বাজারে তিনতলা মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় ঢাকা ব্যাংকের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়।

“মিরপুর ও সাভার ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।”

মিরপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুল্লাহ আল আরেফিন বলেন, আগুনের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌছে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

“বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

আগুন নেভাতে গিয়ে ব্যাংকের নিরাপত্তা কর্মী অক্ষয় কুমার (৪০) ও ফায়ার সার্ভিসের সদস্য আরিফুল ইসলাম সামান্য আহত হলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে তিনি জানান।

ঢাকা ব্যাংকের ব্যবস্থাপক সমিরন কুমার সেন বলেন, “আগুন বেশি ছড়াতে না পারায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।”