২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে পিটুনিতে ‘ডাকাত’ নিহত

নরসিংদী সদরে ডাকাত সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে জনতা।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2016, 06:11 PM

Updated : 20 Aug 2022, 12:34 PM

বৃহস্পতিবার রাতে এ ঘটনায় নিহত মোবারক হোসেন (৩৬) সদর উপজেলার নগরবানিয়াদি গ্রামের বাসিন্দা।

এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশের মাধবদী তদন্ত কেন্দ্রের এসআই তানবির আহমেদ জানান, খিলগাঁও-বথুয়াদী সড়কের খগেন্দ্র বাবুর ইটাখলার সামনে রাত ১১টার দিকে একটি অটোরিকশা থামিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের টাকা-পয়সা ও মালামাল ছিনতাই করছিল ‘ডাকাতরা’।

“ওই সময় অটোরিকশার চালকের চিৎকারে আশপাশের লোকজন এসে ডাকাত মোবারককে ধরে পিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

অপর ‘ডাকাতরা’ পালিয়ে যেতে সক্ষম হয়, বলেন এসআই তানবির।

তিনি জানান, সকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

“নিহত ডাকাতের পকেট থেকে চারটি মোবাইল ফোন ও একটি মানিব্যাগ উদ্ধার করা হয়েছে । ধারণা করা হচ্ছে ডাকাত দলটি অন্য কোথাও ডাকাতি শেষে এখানে এসেছিল।”

নিহত মোবারকের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।