মাদারীপুরে ‘ভাতিজার’ হাতুড়ির আঘাতে চাচা নিহত
মাদারীপুরের শিবচরে ‘জমির বিরোধে নিয়ে’ ভাতিজার হামলায় চাচার মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
বুধবার সকালে উপজেলার নিলখী ইউনিয়নের চরকামার কান্দি গ্রামে এ ঘটনায় ঘটে বলে শিবচর থানার এসআই ইব্রাহিম পাটোয়ারী।
নিহত বোরহান আকন (৫০) চরকামার কান্দি গ্রামের বাসিন্দা।
স্থানীদের বরাত দিয়ে এসআই ইব্রাহিম বলেন, “জমিজমা নিয়ে বোরহান আকনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল চাচাত ভাই মোহাম্মদ আকনের। এ নিয়ে বুধবার সকাল ১০টার দিকে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।
“এ সময় মোহাম্মদ আকনের ছেলে ইব্রাহিম আকন, রিজু আকনসহ ৪/৫ জন বোরহান ও তার পরিবারের উপর হামলা চালায়। এক পযার্য়ে ভাতিজা ইব্রাহিমের হাতুড়ির আঘাতে ঘটনাস্থলেই বোরহানের মৃত্যু হয়।”
এ ঘটনায় উভয়পক্ষের পাঁচজন আহত হয়েছেন। তাদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
