২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাক্টর চাপায় শিশুর মৃত্যু, আহত বাবা-বোন

কুমিল্লার নাঙ্গলকোটে ট্রাক্টর চাপায় এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে তার বাবা ও বোন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2016, 12:15 PM

Updated : 20 Aug 2022, 12:33 PM

বুধবার সকালে উপজেলার মাহিনী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নাঙ্গলকোট থানার উপ-পরিদর্শক সেলিম মিয়া জানিয়েছেন।

নিহত ফাহাদ (৩) উপজেলার পেরিয়া ইউনিয়নের দৌলতপুর হাজীবাড়ির মাসুদ মিয়ার ছেলে।

ফাহাদের বাবা মাসুদ মিয়া (৩৫) ও বড় বোন ফাতেমা আক্তার মারিয়াকে (৫) স্থানীয় একটি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোরয়োন্টিফোর ডটকমকে এসআই বলেন, সকাল ৯টার দিকে মাসুদ মিয়া ও তার স্ত্রী তাদের দুই সন্তানকে নিয়ে হেঁটে বাড়ি যাচ্ছিলেন। পথে একটি কনক্রিট বোঝাই ট্রাক্টর পেছন থেকে তাদের চাপা দেয়।

“এতে ঘটনাস্থলেই ফাহাদের মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে থানায় নেয়।”

দুর্ঘটনার পর ট্রাক্টর চালককে আটক করা হয়েছে বলে জানান এসআই।