২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসামি ছিনতাই চেষ্টা, পুলিশসহ আহত ৬

হামলা চালিয়ে ডাকাতি মামলার তিন আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে পুলিশের গুলিতে দুজন আহত হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2016, 09:22 PM

Updated : 20 Aug 2022, 12:32 PM

মঙ্গলবার সন্ধ্যায় সিলেট নগরীর খাসদবীরে এ ঘটনায় চার পুলিশ সদস্যও আহত হয়েছেন।

বিমানবন্দর থানার ওসি গৌছুল হোসেন জানান, সন্ধ্যা ৭টার দিকে খাসদবীর থেকে ডাকাতি মামলার আসামি কামরান, শপু ও সিরাজকে গ্রেপ্তার করে পুলিশ।

“ফেরার পথে খাসদবীর দারুস সালাম মাদরাসা সংলগ্ন রফিক মিয়ার দোকানের সামনে আসামিদের স্বজনরা পুলিশের উপর হামলা চালায়।

“এ সময় তারা আসামিদের ছিনিয়ে নেওয়ার এবং পুলিশ বহনকারী সিএনজিচালিত অটোরিকশায় আগুন দেওয়ার চেষ্টা করে।”

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৮ রাউন্ড গুলি ছোড়ে। এতে সিতারা বেগম ও সোহাগ আহমদ নামের দুজন গুলিবিদ্ধ হন বলে জানান তিনি।

তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আসামিদের স্বজনদের হামলায় চার পুলিশ সদস্যও আহত হন বলে জানান ওসি। তারা প্রাথমিক চিকি্তসা নিয়েছেন।